বিজেএমসির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের কিংস কাপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল বিজেএমসি। থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে তারা ১-২ গোলে হেরেছে ভুটানের ক্লাব থিম্পু সিটির কাছে। ম্যাচের ২৩ ও ৪৪ মিনিটে দুটি গোল করেছেন থিম্পু সিটির দাওয়াজিপল ও কর্মসেন। বিজেএমসির গোলদাতা আমিনুর। ২৭ জুলাই বিজেএমসি খেলবে ভারতের দল ইউনাইটেড সিকিমের সঙ্গে।