বিজেপিতে সৌরভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার রাজ্যসভার সাম্মানিক সদস্য হয়েছেন। তাঁকে সাম্মানিক ক্রীড়ামন্ত্রী করারও দাবি জানিয়েছেন অনেকে। কিন্তু সৌরভ গাঙ্গুলী চাইলে সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হয়েই হতে পারেন ক্রীড়ামন্ত্রী! সৌরভকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী স্বয়ং নরেন্দ্র মোদি। শুধু কি মনোনয়ন? সৌরভ জিতলে এবং বিজেপি সরকারে গেলে তাঁকে ক্রীড়ামন্ত্রী করার প্রতিশ্রুতিও দিয়েছেন মোদি! ভারতের সাবেক অধিনায়ক নিজেই বলেছেন, ‘হ্যাঁ, আমি প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি কী করব। গত কয়েক দিন ধরে আমি ব্যস্ত...তবে শিগগিরই আমি সিদ্ধান্ত জানাব।’ গত মাসে বন্ধু তরুণ বিজেপি নেতা বরুণ গান্ধীর সঙ্গে সৌরভের সাক্ষাতের পর থেকেই এই গুঞ্জনের শুরু। ওয়েবসাইট।