বিজয় দিবস কুস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস কুস্তিতে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি জিতেছে ৪টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনী জিতেছে ৪টি সোনা, ৪টি রুপা ও ৭টি ব্রোঞ্জ।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে কাল ৫৭ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর বিল্লাল, ৬১ কেজিতে লিমন, ৭০ কেজিতে আনসারের ফুল মিয়া, ১২০ কেজিতে অলিদ, ৬৫ কেজিতে বিজিবির অং চিং, ৭৪ কেজিতে রাজীব, ৮৬ কেজিতে আবদুস সালাম এবং ৯৬ কেজিতে নাসির চ্যাম্পিয়ন হয়েছেন। মহিলা বিভাগের ৪৮ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর ফরিদা, ৫৩ কেজিতে নাসবিন, ৫৫ কেজিতে নিপা, ৬০ কেজিতে আসমা, ৫৮ কেজিতে আনসারের বাবেয়, ৬৩ কেজিতে লাকি, ৬৯ কেজিতে খালেদা ও ৭৫ কেজিতে মরিয়ম চ্যাম্পিয়ন।