বিজয় দিবস ক্রিকেট
একজন ছিলেন ক্রিকেটার, আরেকজন ক্রিকেট-অন্তঃপ্রাণ সংগঠক। প্রতিবছরই বিজয় দিবসে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন স্মরণ করে এই দুই শহীদ ক্রিকেট-ব্যক্তিত্বকে। শহীদ আবদুল হালিম চৌধুরী (জুয়েল) ও শহীদ মোস্তাক আহমেদের স্মরণে আগামীকাল ১৬ ডিসেম্বর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবারও অনুষ্ঠিত হবে বিজয় দিবস ক্রিকেট ম্যাচ।এই প্রীতি ম্যাচের দুই দলের একটির নাম শহীদ মোস্তাক একাদশ, অন্যটি শহীদ জুয়েল একাদশ। শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে কাল এই দুই দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিবি। ৪০ ওভারের ম্যাচটি শুরু হবে সকাল পৌনে ১০টায়।শহীদ মোস্তাক একাদশ: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), জহুরুল ইসলাম (সহ-অধিনায়ক), শামসুর রহমান, ফজলে মাহমুদ, নাজিমউদ্দিন, অলক কাপালি, মার্শাল আইয়ুব, সগীর হোসেন, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, ডলার মাহমুদ, মোহাম্মদ ইলিয়াস ও শাকের আহমেদ।শহীদ জুয়েল একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাব্বির রহমান (সহ-অধিনায়ক), রনি তালুকদার, নাসির হোসেন, শুভাগত হোম, আসিফ আহমেদ, মাহমুদুল হাসান, কামরুল ইসলাম (রাব্বি), নূর হোসেন, নাজমুল হোসেন (অপু), আলাউদ্দিন বাবু ও শুভাশিষ রায়।