বিজয় দিবস ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতাযুদ্ধে শহীদ দুই ব্যক্তিত্ব জুয়েল ও মুশতাকের প্রতি সম্মান জানাতে এবারও বিজয় দিবসে হয়ে গেল বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ।ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কাল শহীদ জুয়েল একাদশকে ১২৯ রানে হারিয়েছে শহীদ মুশতাক একাদশ। ৪০ ওভারের ম্যাচে সৌম্য সরকার (৭৫) ও শুভাগত হোমের (৬৩) জোড়া হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০৩ রান করে শহীদ মুশতাক একাদশ। জবাবে ৩০.১ ওভারে ১৭৪ রান তুলতেই অলআউট শহীদ জুয়েল একাদশ। একপর্যায়ে ৭১ রানে তারা হারিয়ে বসে ৭ উইকেট। তবে স্রোতের বিপরীতে একাই লড়ে গেছেন ফরহাদ হোসেন, সর্বোচ্চ ৫৩ রান করেছেন রাজশাহীর এই অলরাউন্ডার। ম্যাচ-সেরা হয়েছেন সৌম্য সরকার।