বিজয় দিবস ক্রিকেট
বিসিবির সাংবাৎসরিক আয়োজন বিজয় দিবস ক্রিকেটে এবারও মুখোমুখি হচ্ছে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ। মুক্তিযুদ্ধে শহীদ দুই ক্রিকেট ব্যক্তিত্ব শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্মরণে এই ক্রিকেট ম্যাচ হবে ১৬ ডিসেম্বর, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সকাল সাড়ে ১০টায়।শহীদ জুয়েল একাদশ: মাহমুদুল হাসান (অধিনায়ক), অমিত মজুমদার, সৈকত আলী, তাসামুল হক, সাব্বির রহমান, মমিনুল হক, সৌম্য সরকার, কামরুল ইসলাম (রাব্বি), আলাউদ্দিন বাবু, আরমান বাদশাহ, শাকের আহমেদ, নূর হোসেন, এনামুল হক ও কাজী নুরুল হাসান।শহীদ মুশতাক একাদশ: অলক কাপালি (অধিনায়ক), নাজিমউদ্দিন, নাসিরউদ্দিন ফারুক, ফরহাদ হোসেন, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা, কাজী কামরুল ইসলাম, ডলার মাহমুদ, জিয়াউর রহমান, নাজমুল অপু, তানভির হায়দার, রুম্মন আহমেদ। স্ট্যান্ডবাই: নাদিমউদ্দিন, মোহাম্মদ ইউনুস ও মোবাশ্বের খান।