বিজয় দিবস টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা টেনিস কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে রানার গ্রুপ বিজয় দিবস উন্মুক্ত টেনিস। ১১টি ইভেন্টে অংশ নেবে ২৩৩ জন খেলোয়াড়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক রানার গ্রুপ। পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ২৫ হাজার টাকা, মহিলা এককে ১২ হাজার। তবে বালক, বালিকা ও মিনি টেনিস বিভাগে শুধু ট্রফি দেওয়া হবে। ফাইনাল ১ জানুয়ারি। কাল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। বিজয় দিবস বাস্কেটবলধানমন্ডি ইনডোরে সিটিসেল বিজয় দিবস বাস্কেটবলের প্রথম খেলায় সেনাবাহিনী ১০১-৩৮ পয়েন্টে বকশীবাজারকে হারিয়েছে। সেনাবাহিনীর মিথুন সর্বোচ্চ ২৪ স্কোর করেন।—ক্রীড়া প্রতিবেদক