বিজয় দিবস টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা টেনিস কমপ্লেক্সে বিজয় দিবস টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অমল রায়, মোফাজ্জল হোসেন, মুনির হোসেন, রুস্তম আলী, দীপু লাল, আনোয়ার হোসেন, বিপ্লব রাম এবং রঞ্জন রাম। মহিলা এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শারমিন আলম, কিবরিয়া আয়দা জামান, নূপুর, আয়েশা, ঈশিতা ও নাদিয়া আফরিন। পুরুষ দ্বৈতে ওমর ফারুক সানি ও শেখ হাসিবুর হক, আনোয়ার হোসেন ও দীপু লাল জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফরিদপুরে ক্রিকেট: ফরিদপুর প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল সবুজ সেনা (২৩২) ৬৮ রানে হারিয়েছে লক্ষ্মীপুর যুবসংঘকে (১৬৪)। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মোল্লাপাড়া ক্রিকেট ক্লাব (১৩৫/৯) ৩৭ রানে বন্ধন স্পোর্টিং ক্লাবকে এবং দক্ষিণ আলীপুর তরুণ সংঘ (১২৮/১) ৯ উইকেটে রঙের মানুষকে (১২৭/৮) হারিয়েছে। —ফরিদপুর অফিসফেনীতে ক্রিকেট: ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে কাল প্রথম বিভাগ ক্রিকেটে ব্রাদার্স ক্লাব (১৪৫/১০) ১১৮ রানে হারিয়েছে পূবালী সংসদকে (২৭)।—নিজস্ব প্রতিবেদক, ফেনীরাঙামাটিতে পৌর মেয়র গোল্ডকাপ: রাঙামাটি পৌর মেয়র গোল্ডকাপে ৮ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন। গতকাল ফাইনালে তারা ২-০ গোলে ৩ নম্বর ওয়ার্ড দলকে হারিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।—রাঙামাটি অফিস