বিজয় দিবস বক্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল দিনব্যাপী বিজয় দিবস বক্সিংয়ের সিনিয়র বিভাগে সেনাবাহিনী ও জুনিয়র বিভাগে বিকেএসপি দেখিয়েছে আধিপত্য। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সিনিয়র বিভাগে সোনা জিতেছেন সেনাবাহিনীর আনোয়ার হোসেন, আহসান হাবিব, সোহেল চাকমা, রুস্তম আলী ও নাজমুল সাকিব। জুনিয়রে সেরা বিকেএসপির আজিম মাহমুদ, আজহারুল ইসলাম, মেসবাউর রহমান, সৌমিক আহমেদ, শাহিন আহমেদ, খিলগাঁও প্রগতি সংঘের সোহেল রানা। মহিলা বিভাগে সেরা আনসারের নূর বানু, যশোর মোমিন নগর স্মৃতি সংসদের ফারজানা ও চাঁপাইনবাবগঞ্জের মাউনজেরা।