বিজয় দিবস ভলিবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত পল্টন ভলিবল স্টেডিয়ামেই হয়ে থাকে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। কিন্তু এসএ গেমসের প্রস্তুতির জন্য এবারের টুর্নামেন্টটি হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে বিজয় দিবস ভলিবল। চারটি দলে ভাগ হয়ে খেলবে জাতীয় পুরুষ ভলিবল দল। মহিলা বিভাগে খেলবে পুলিশ, আনসার ও বিজেএমসি। ফাইনাল ১৫ ডিসেম্বর। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশন কর্মকর্তারা।