বিজয় দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপনের হ্যাটট্রিকে ঢাকা ব্যাংক বিজয় দিবস হকিতে কাল বিকেএসপি ৭-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। পুষ্কর ২টি, তাহের ও মিলন ১টি করে গোল করেছেন। বিমানের গোলটি জাহিদের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ গোলে হারিয়েছে বর্ণক সমাজকে।