বিজয় দিবস হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ব্যাংক বিজয় দিবস হকিতে গোল-উৎসব করেছে সোনালী ব্যাংক। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আরমানিটোলাকে। জাতীয় দলের ফরোয়ার্ড কৃষ্ণ ঘোষ করেছেন ৫ গোল। নান্নু ও মুসা ৩টি করে, রাজন ২টি ও রিয়াজ ১টি করে গোল করেন। অন্য ম্যাচে বিকেএসপি ৪-০ গোলে হারিয়েছে বৈকালী সংঘকে। মাইনুল ২টি, পুষ্কর খীসা ও বিজয় ১টি করে গোল করেছেন।