বিজয় দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি। ২৬ ডিসেম্বর ফাইনাল। দুই গ্রুপে অংশ নিচ্ছে ৬টি দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার উদ্বোধনী, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিডিয়া পার্টনার এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা।