বিজয় দিবস হকিতে গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস হকিতে চলছে গোলবন্যা। কাল পর্যন্ত ৬ ম্যাচে হয়েছে ৪৫টি গোল।
মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল বিকেএসপি ১২-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে। বিকেএসপির আশরাফুল ও আরশাদ ৩টি করে গোল করেছেন। সোহানুর ও মাহবুব করেছেন ২টি করে গোল। রকিবুলের গোল ১টি। বিমানবাহিনী ৬-০ গোলে হারিয়েছে রক্তিম সংঘকে। জয়ী দলের প্রসেনজিৎ ৪টি, আকিব ও রুম্মন ১টি করে গোল করেছেন।