বিজয় দিবসের খে লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর দ্বিতীয় জয়ক্রীড়া প্রতিবেদক  ইউসিবি হকির দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ফেবারিট আবাহনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল আকাশি নীলের কাছে ৮-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ পুলিশ। বিকেএসপি হারিয়েছে বিমান বাহিনীকে ( ৪-০)। সেনাবাহিনী ২-১ গোলে জিতেছে নৌবাহিনীর বিপক্ষে।বাস্কেটবলে তিনটি টুর্নামেন্টক্রীড়া প্রতিবেদক  ধানমন্ডি ইনডোরে তিনটি টুর্নামেন্ট করছে বাস্কেটবল ফেডারেশন। সিটিসেল ফেডারেশন কাপ শুরু আজ। ২৪ ডিসেম্বর শুরু সিটিসেল থ্রি অন থ্রি টুর্নামেন্ট। বিজয় দিবস টুর্নামেন্ট শুরু ২৭ ডিসেম্বর থেকে। কেএফসি ভলিবলক্রীড়া প্রতিবেদক  কেএফসি পিৎজা হাট বিজয় দিবস ভলিবল শুরু হয়েছে কাল। উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনী ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়েছে। পল্টন ভলিবল স্টেডিয়ামে অন্য ম্যাচে বিমানবাহিনীও একই ব্যবধানে জিতেছে তিতাসের বিপক্ষে।