বিজয় দিবসের খে লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসক্রীড়া প্রতিবেদক  পুরুষ এককের ফাইনালে উঠেছেন অমল রায় ও বিপ্লব রাম, পুরুষ দ্বৈতে অমল রায়-রঞ্জন রাম জুটি এবং আনোয়ার-দীপু লাল জুটি। মহিলা এককের ফাইনালে উঠেছেন ইশিতা আফরোজ ও শারমিন আলম; বালক এককের ১৬ বছর গ্রুপে আখতার হোসেন ও মামুন বেপারী; বালিকা এককের ১৬ বছরের গ্রুপে ইশিতা আফরোজ; বালক এককের ১২ বছর বয়সী গ্রুপে রুবেল হোসেন ও কাউসার আলী। তায়কোয়ান্দোক্রীড়া প্রতিবেদক  দুই দিনব্যাপী পপি ডিপার্টমেন্টাল স্টোর বিজয় দিবস তায়কোয়ান্দোতে পুরুষদের সিনিয়রে ৭ সোনা, ৪ রুপা ও ৫ ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। ৪ রুপা ও ৪ ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ পুলিশ। মহিলা বিভাগের সিনিয়রে ২ সোনা জিতে চ্যাম্পিয়ন পুলিশ, রানার্সআপ কেবি স্কুল পেয়েছে ১ সোনা।কুস্তিক্রীড়া প্রতিবেদক  পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে কাল ৬ সোনা ও ১ রুপা জিতেছে তারা। রানার্সআপ বাংলাদেশ পুলিশ জিতেছে ১ সোনা ও ৪ রুপা। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ৫ সোনা ও ৩ রুপা জিতেছে। রানার্সআপ আনসারের ২ সোনা ও ৩ রুপা।