বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবছরের নিয়মিত আয়োজন বিজয় দিবস ক্রিকেট হবে আজও। সকাল পৌনে ১০টায় শুরু হতে যাওয়া শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক একাদশের ম্যাচে টেস্ট-ওয়ানডে খেলোয়াড়ও আছেন বেশ কজন। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে নানা খেলা—ভলিবল: ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আজ ও আগামীকাল অনুষ্ঠিত হবে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ৪টি দল বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ রাইফেলস ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশ নিচ্ছে। শ্যুটিং: প্রতিবারের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত শ্যুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় গুলশানের জাতীয় শ্যুটিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।