বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকিরাসেল মাহমুদের (জিমি) হ্যাটট্রিকে বিজয় দিবস হকির উদ্বোধনী ম্যাচে দিনাজপুরকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে সোনালী ব্যাংক। নান্নু ৩টি, সুজন, কৃষ্ণ ও রানা করেছেন ১টি করে গোল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার জামিল উদ্দিন।—ক্রীড়া প্রতিবেদকটেনিসপরশু রানার গ্রুপ বিজয় দিবস উন্মুক্ত টেনিসের প্রথম পর্ব শেষ হয়েছে রমনা টেনিস কমপ্লেক্সে। কাল নওগাঁ টেনিস ক্লাবে শুরু হলো দ্বিতীয় পর্ব। উদ্বোধনী খেলায় পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে ঢাকার জিল্লুর-সানি জুটি ৪-৬, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন নওগাঁর সেলিম-সোহান জুটিকে। সাতটি ইভেন্টে অংশ নিচ্ছে সারা দেশের ৬৮ জন খেলোয়াড়। প্রতিযোগিতা উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক নাজমানারা খানম। ফাইনাল ২৮ ডিসেম্বর।—নওগাঁ প্রতিনিধি