বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্কেটবল: ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেসিয়ামে আজ শুরু দুই দিনব্যাপী থ্রি অন থ্রি বিজয় দিবস বাস্কেটবলে অংশ নিচ্ছে ১৬টি পুরুষ ও চারটি মহিলা দল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সিটিসেল।ব্যাডমিন্টন: পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে ২৮ ডিসেম্বর শুরু বিজয় দিবস উন্মুক্ত জুনিয়র ব্যাডমিন্টনে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের ২৫ ডিসেম্বরের মধ্যে ফেডারেশনের কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে। খেলা হবে বালক-বালিকা একক ও দ্বৈতে।কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল শুরু হওয়া বিজয় দিবস কাবাডির প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৩৯-২২ পয়েন্টে ফায়ার সার্ভিসকে এবং দ্বিতীয় ম্যাচে বিজিবি ২২-১৭ পয়েন্টে পুলিশকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক