বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলফকুর্মিটোলা গলফ কোর্সে কাল শেষ হয়েছে দুই দিনব্যাপী জেমকন বিজয় দিবস গলফ। এতে বিভিন্ন ইভেন্টে উইনার ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, সিনিয়র উইনার ইকবাল মাহমুদ, সুপার সিনিয়র উইনার ব্রিগেডিয়ার জেনারেল দানিয়াল ইসলাম (অব.) লেডিস উইনার নিকিতা সরকার ও জুনিয়র উইনার রিফাত আরা মলিহা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল ফজলে আকবর।—ক্রীড়া প্রতিবেদকটেনিসরানার উন্মুক্ত বিজয় দিবস টেনিসের মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন শারমিন আলম (সারদা) ও সজীব পাশি এবং ঈশিতা আফরোজ ও মামুন বেপারী জুটি।—ক্রীড়া প্রতিবেদককাবাডিপল্টন কাবাডি স্টেডিয়ামে কাল বর্ডার গার্ড বাংলাদেশ ৩১-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৩৪-২০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ জেলের বিপক্ষে।—ক্রীড়া প্রতিবেদক