বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিং: পুরুষ ১০ মিটার এয়ার রাইফেলে চ্যাম্পিয়ন হয়েছেন গুলশান শ্যুটিং ক্লাবের মোহাম্মদ সাগর। মহিলা বিভাগে বিকেএসপির জুঁই চাকমা। ১০ মিটার এয়ার পিস্তলের পুরুষ বিভাগে বিকেএসপির এরশাদ হোসেন ও মহিলা বিভাগে ঢাকা রাইফেল ক্লাবের মিতি দেওয়ান চ্যাম্পিয়ন। উন্মুক্ত বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে পুরুষদের সেরা সজীব হোসেন, মহিলাদের নাদিয়া। ২৫ মিটার পিস্তল ইভেন্টে চ্যাম্পিয়ন জি এম হায়দার। গুলশান শ্যুটিং কমপ্লেক্সে কাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার।ভলিবল: পল্টন ভলিবল স্টেডিয়ামে ২০ ডিসেম্বর শুরু হবে কেএফসি পিৎজা হাট বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। এতে দুই গ্রুপে খেলবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, বাংলাদেশ জেল, বিমানবাহিনী, তিতাস গ্যাস, পুলিশ ও ফায়ার সার্ভিস। টুর্নামেন্টের ফাইনাল ২৭ ডিসেম্বর।বাস্কেটবল: সিটিসেল বিজয় দিবস থ্রি অন থ্রি বাস্কেটবলের সেমিফাইনালে উঠেছে ধূমকেতু, বিকেএসপি, নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে ধূমকেতুর মুখোমুখি হবে নৌবাহিনী। অন্য সেমিফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ বিজিবি। আজ ফাইনাল।—ক্রীড়া প্রতিবেদক।