বিজয় দিবসের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্কেটবলসিটিসেল বিজয় দিবস থ্রি অন থ্রি বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কালকের ফাইনালে তারা ২১-১০ পয়েন্টে হারিয়েছে বিকেএসপিকে। এর আগে সেমিফাইনালে নৌবাহিনী ২২-১২ পয়েন্টে ধূমকেতু ক্লাবকে এবং বিকেএসপি ১২-৮ পয়েন্টে বিজিবিকে হারায়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) কর্মকর্তা তাসলিম আহমেদ।টেনিসরমনা টেনিস কমপ্লেক্সে কাল শুরু হয়েছে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট। ২২-২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ফাইনাল হবে নওগাঁয়। পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত, মিশ্র দ্বৈত—এই সাত ইভেন্টে অংশ নিচ্ছেন ২৩১ জন খেলোয়াড়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রানার গ্রুপ।কাবাডিবিজয় দিবস কাবাডিতে কাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭-১৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জেলকে।