বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকিমওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় হকি ফেডারেশন একাদশ ১১-০ গোলে হারিয়েছে পুলিশকে। কাল অন্য ম্যাচে বিকেএসপি ৪-২ গোলে নৌবাহিনীকে হারিয়েছে। শেষ ম্যাচে সেনাবাহিনী ২-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। কাবাডিবিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল শেষ খেলায় সেনাবাহিনী ১৩-৭ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে। দিনের অন্য ম্যাচে পুলিশ ২২-১৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জেলকে। রাগবিনোভা বিজয় দিবস রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে জে স্পোর্টস রাগবি একাডেমি। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফাইনালে জে স্পোর্টস রাগবি একাডেমি ১-১ পয়েন্টে ড্র করে মুন্সিগঞ্জের সঙ্গে। টাইব্রেকারে জে স্পোর্টস রাগবি একাডেমি ১-০ পয়েন্টে হারায় মুন্সিগঞ্জ জেলাকে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোসলেম।