বিজয় দিবসের খেলা
হকি: মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী ৭-০ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে। জয়ী দলের দীন ইসলাম ও রুম্মান সরকার ২টি করে, নান্নু ও নিলয় ১টি করে গোল করেছেন। অন্য গোলটি আত্মঘাতী।
দাবা: ফেডারেশন কার্যালয়ে আজ বিজয় দিবস দাবা টুর্নামেন্ট। সবার জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টে আগ্রহীদের সকাল ১০টার মধ্যে নাম নিবন্ধন করতে বলা হয়েছে।
ভলিবল: পল্টন ভলিবল স্টেডিয়ামে ফাইনালে আজ মুখোমুখি হবে সেনাবাহিনী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সেমিফাইনালে সেনাবাহিনী ৩-০ সেটে তিতাস গ্যাসকে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৪-১ সেটে বিমানবাহিনীকে হারিয়েছে।
কাবাডি: কাবাডি স্টেডিয়ামে আজ হবে বিজয় দিবস কাবাডি। এতে অংশ নেবে দুটি দল— সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।
রাগবি: পল্টন মাঠে আজ দিনব্যাপী বিজয় দিবস রাগবিতে অংশ নিচ্ছে সেনাবাহিনী, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও খিলগাঁও প্রগতি সংঘ।