বিজয় দিবসের খেলা
হকিমওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল সেনাবাহিনী ২-১ গোলে হারিয়েছে বিকেএসপিকে। জয়ী দলের মিলন ও রিপন গোল করেন। বিকেএসপির একটি গোল শোধ করেন জয়। অন্য ম্যাচে বাংলাদেশ হকি ফেডারেশন একাদশ ১১-০ গোলে বিমানবাহিনীকে হারিয়েছে। জিমি ও কৃষ্ণ তিনটি করে এবং রানা ও নিলয় দুটি করে গোল করেন। অন্য গোলটি চয়নের। নৌবাহিনী ৪-১ গোলে হারিয়েছে পুলিশকে। শিহাব দুটি, মামুন ও রিমন একটি করে গোল করেছেন।—ক্রীড়া প্রতিবেদকটেনিসনওগাঁ টেনিস কমপ্লেক্সে মহিলা এককের ফাইনালে উঠেছেন সারদা আলম ও ঈশিতা আফরোজ। পুরুষ এককের ফাইনালে অমল রায় ও আলমগীর হোসেন। মহিলা দ্বৈতের ফাইনালে উঠেছেন প্রীতি-লক্ষ্মী এবং ঈশিতা আফরোজ-আয়েশা সুলতানা জুটি। —ক্রীড়া প্রতিবেদকভলিবলকেএফসি পিৎজাহাট বিজয় দিবস ভলিবলে কাল সেনাবাহিনী ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে এবং বিমানবাহিনী ৩-০ সেটে পুলিশকে হারিয়েছে।—ক্রীড়া প্রতিবেদক