বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি: বিজয় দিবস হকিতে কাল ঊষা ক্রীড়াচক্র ৩-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের মাকসুদ আলম হাবুল, অজিত কুমার ও রুবেল গোল করেছেন। আজাদের গোলটি সোহানুরের। বিমানবাহিনী ও পুলিশের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বিমানের মুকিতুল গোল দুটি করেছেন। পুলিশের গোল রানা ও জনের।
দাবা: র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদ (সাগর)। রানারআপ হয়েছেন দেলোয়ার হোসেন। সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতির খেলায় অংশ নেন ৯৮ জন দাবাড়ু।
ভলিবল: চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। কাল ফাইনালে তারা ৩-২ সেটে হারিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে।
কাবাডি: বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল তারা ১০-৯ পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীকে।
রাগবি: দিনব্যাপী বিজয় দিবস রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী। কাল ফাইনালে তারা ৩১-৭ পয়েন্টে হারিয়েছে ফ্লেইম বয়েজকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বীর মুক্তিযোদ্ধা শামছুল হক।