বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলিবল: ফাইনালে উঠেছে বিমানবাহিনী ও সেনাবাহিনী। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল সেমিফাইনালে বিমানবাহিনী ৩-২ সেটে নৌবাহিনীকে, সেনাবাহিনীও ৩-২ সেটে হারিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে।
কাবাডি: ফাইনালে উঠেছে সেনাবাহিনী। কাল সেনাবাহিনী ২৮-২৮ পয়েন্টে বিমানবাহিনীর সঙ্গে ড্র করেও ৭ পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে। পল্টন কাবাডি স্টেডিয়ামে দিনের অন্য খেলায় পুলিশ ২২-১৯ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিসকে।—ক্রীড়া প্রতিবেদক