বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি: মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৯ ডিসেম্বর শুরু হবে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। এতে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিকেএসপি, বিমানবাহিনী ও চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম। ২৬ ডিসেম্বর ফাইনাল।
হ্যান্ডবল: পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ১৭-২০ ডিসেম্বর হবে বিজয় দিবস হ্যান্ডবল। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আনসার, পুলিশ, বিজেএমসি, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার।
রাগবি: পুরুষ বিভাগে সেনাবাহিনী চ্যাম্পিয়ন। গতকাল ফাইনালে তারা ৫৫-০০ পয়েন্টে হারিয়েছে ফ্লেইম বয়েজ রাগবি ক্লাবকে। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফ্লেইম গার্লস রাগবি ক্লাব। ফাইনালে তারা ১৫-১০ পয়েন্টে জিতেছে টপডিল ডটকমকে। —ক্রীড়া প্রতিবেদক