বিজয় দিবসের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল শুরু বিজয় দিবস কাবাডিতে সেনাবাহিনী চারটি লোনাসহ ৫২-১০ পয়েন্টে ফায়ার সার্ভিসকে এবং বিজিবি একটি লোনাসহ ২৭-২২ পয়েন্টে পুলিশকে হারিয়েছে।
ভলিবল: ভলিবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সেনাবাহিনী ৩-০ সেটে বডার গার্ড বাংলাদেশকে, তিতাস গ্যাস ২-১ সেটে পুলিশকে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-০ সেটে নৌবাহিনীকে, বিমানবাহিনী ৩-০ সেটে বর্ডার গার্ড বাংলাদেশকে, নৌবাহিনী ৩-০ সেটে পুলিশকে হারিয়েছে।
টিটি: পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে পুরুষ দলগত বিভাগে প্যারাডাইস ক্লাব মোহাম্মদপুর সবুজ দলকে, টেকনিক ক্লাব শ্রীপুর একতা ক্লাবকে, স্পিন ক্লাব উদয়াচল ক্লাবকে এবং মোহাম্মদপুর লাল এলাক্স টিটি ক্লাবকে হারিয়েছে। মহিলা এককে নাইমা লোপাকে, শারমিন তামান্নাকে হারিয়েছেন।—ক্রীড়া প্রতিবেদক