বিজয় দিবসের খেলা
বিজয় দিবস ক্রিকেট
প্রতিবারের মতো এবারও হবে বিজয় দিবস ক্রিকেট, ভেন্যু ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ১৬ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হবে এই ম্যাচ। বিজয় দিবস ক্রিকেটের জন্য কাল ঘোষণা করা হয়েছে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশের নাম। শহীদ জুয়েল একাদশের অধিনায়ক
নাঈম ইসলাম, শহীদ মুশতাক একাদশের নেতৃত্ব দেবেন শাহরিয়ার নাফীস।
শহীদ জুয়েল একাদশ: নাঈম ইসলাম (অধিনায়ক), শামসুর রহমান, এনামুল (বিজয়), রকিবুল হাসান, সৌম্য সরকার, জুনায়েদ সিদ্দিক, ফরহাদ রেজা, ইলিয়াস সানি, মুক্তার আলী, রবিউল ইসলাম, সাজিদুল ইসলাম, আরাফাত সানি ও মেহরাব হোসেন। কোচ: দীপু রায় চৌধুরী। ম্যানেজার: হান্নান সরকার।
শহীদ মুশতাক একাদশ: শাহরিয়ার নাফীস (অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, সৈকত আলী, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সোহাগ রেজা, এনামুল জুনিয়র, আলাউদ্দিন বাবু, শুভাশিস রায়, শাহাদাত হোসেন ও সানজামুল ইসলাম। কোচ: ওয়াহেদুল গনি। ম্যানেজার: হাসিবুল হোসেন।
হকি
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল উদ্বোধনী খেলায় ঊষা ক্রীড়াচক্র ৪-২ গোলে হারিয়েছে পুলিশকে। আজাদ স্পোর্টিং ৩-০ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে।
টিটি
পল্টন উডেনফ্লোরে কাল শেষ হয়েছে বিজয় দিবস টিটি। এতে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছে প্যারাডাইস ক্লাবের রিপন। ফাইনালে তিনি হারিয়েছেন একই দলের শহীদকে। মহিলা এককে চ্যাম্পিয়ন রহিমা, রানার্সআপ শারমিন। শ্রীপুর একতা ক্লাবকে হারিয়ে পুরুষ দলগত চ্যাম্পিয়ন প্যারাডাইস ক্লাব।—ক্রীড়া প্রতিবেদক