বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলিবল: বিজয় দিবস ভলিবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমানবাহিনী। পল্টন ভলিবল স্টেডিয়ামে কাল ফাইনালে তারা ৩-০ সেটে হারিয়েছে সেনাবাহিনীকে। বাংলাদেশ নৌবাহিনীকে ৩-১ সেটে হারিয়ে তৃতীয় হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিযোগিতার সেরা অ্যাটাকার হয়েছেন বিমানবাহিনীর মামুন, সেরা খেলোয়াড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হরোষিত।
কাবাডি: আগেই বিজয় দিবস কাবাডির ফাইনালে উঠেছে সেনাবাহিনী। কাল তাদের সঙ্গী হলো বিমানবাহিনী। পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল বিমানবাহিনী ৩২-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জেলকে। ফাইনাল আগামীকাল।