বিজয় দিবসের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবাডি
বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বিমানবাহিনী। কাল পল্টন কাবাডি স্টেডিয়ামে তারা ফাইনালে ২৫-২২ পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়।
হ্যান্ডবল
পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হয়েছে বিজয় দিবস হ্যান্ডবল। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পুরুষ বিভাগে বিজিবি ৩৬-১৯ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়েছে। বিজিবির ইমদাদুল হক সর্বোচ্চ ১০ গোল করেন। মহিলা বিভাগে বিজেএমসি ৩৫-৭ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বিজেএমসির শিরিনাও করেছেন সর্বোচ্চ ১০ গোল।