বিজয় দিবসের খেলাধুলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীর গঠন: গেন্ডারিয়া জহির রায়হান কালচারাল সেন্টারে কাল হওয়া বিজয় দিবস শরীর গঠনের ৫৫ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন খালিদ বিন তৈমুর। ৬০ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন রণজিৎ সরকার, ৬৫ কেজিতে আহসান উল্লাহ, ৭০ কেজিতে জয়, ঊর্ধ্ব ৭০ কেজিতে জিগাতলা আসিফ জিহান। এ ছাড়া উন্মুক্ত ওজন শ্রেণীর আমন্ত্রণমূলক শরীর গঠনের মানোন্নয়ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের সুমন চন্দ্র দাস।
জিমন্যাস্টিকস: বিজয় দিবস জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে কাল তারা ১১টি সোনা, ১৪টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতেছে।