বিজয় দিবসের খেলাধুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলিবল: মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাল শুরু হয়েছে বিজয় দিবস ভলিবল। এতে জাতীয় ‘এ’ দল জাতীয় ‘ডি’ দলকে, ‘বি’ দল ‘সি’ দলকে এবং বাংলাদেশ আনসার পুলিশ দলকে হারিয়েছে। কালকের সব ম্যাচই ফল দেখেছে ৩-০। কাবাডি: পল্টন কাবাডি স্টেডিয়ামে কাল বিমানবাহিনী ৩৪-০৫ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিসকে। বাংলাদেশ পুলিশ ও জেল দলের ম্যাচটি ১৩-১৩ পয়েন্টে ড্র হয়েছে।