বিজয় দিবসের খেলাধুলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু হচ্ছে বিজয় দিবস কাবাডি, ভলিবল ও টেবিল টেনিস। কাবাডি স্টেডিয়ামে কাবাডিতে অংশ নিচ্ছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিস। ভলিবল স্টেডিয়ামে ভলিবল খেলবে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, বর্ডার গার্ড, তিতাস গ্যাস, নৌবাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পুলিশ। পুরুষ একক ও দলগত, মহিলা একক, বালক একক ও ক্যাডেট—এই পাঁচটি ইভেন্টে টেবিল টেনিস হবে উডেনফ্লোর জিমনেসিয়ামে। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিজয় দিবসের হকি শুরু হবে আগামীকাল। এতে অংশ নিচ্ছে আবাহনী, ঊষা, অ্যাজাক্স, আজাদ স্পোর্টিং, সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ।