বিজয় ১২৭, ৪০ ওভারে ৪৬৯ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে কাল এক ম্যাচেই রান উঠেছে ৪৬৯! বলতেই পারেন, চেন্নাইয়ে কাল রানের ফোয়ারা ছুটেছে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৬ রান তুলেছিল স্বাগতিক চেন্নাই সুপার কিংস। ৫৬ বলে ১২৭ রান করে মুরালি বিজয় জানিয়ে দিয়েছেন, বড় দৈর্ঘ্যের পাশাপাশি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিটাও তিনি ভালোই খেলেন।৫টি টেস্ট খেলা হয়ে গেলেও এই ওপেনার ওয়ানডে খেলেছেন মাত্র একটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ঠাঁই হয়নি। সেই রাগটা রাজস্থানের বোলারদের ওপরই মেটালেন বোধহয়! চার মেরেছেন ৮টি, ১১টি ছক্কা। তৃতীয় উইকেটে অ্যালবি মরকেলের সঙ্গে গড়েছেন ১৫২ রানের জুটি, সেটিও ৬৬ বলে। মরকেল নিজে ৩৪ বলে করেছেন ৬২।জিততে হলে ওভারপিছু ১২.৩৫ করে রান তুলতে হবে। সেই কঠিন লক্ষ্যের পিছে ভালোমতোই ছুটছিল রাজস্থান। নমন ওঝার অপরাজিত ৯৪ আর শেন ওয়াটসনের ২৫ বলে ৬০ রানের ঝড়ে ৫ উইকেটে ২২৩ রান তোলে প্রথমবারের চ্যাম্পিয়নরা। শেন ওয়ার্নের দল হেরেছে মাত্র ২৩ রানে। একটা ম্যাচই ছক্কা দেখল ৩১টি! ওয়েবসাইট।