বিজয়ে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুল
লিভারপুল

রক্তিম পটভূমিতে লেখা—’৭১, ’৬৯, মুক্তিবাহিনী...। যেন একখণ্ড বাংলাদেশ বাঙ্ময় হয়ে উঠেছে ছবিটাতে। একটু কোনার দিকে তাকালেই অবাক হতে হবে। সেখানে লিভারপুল ফুটবল ক্লাবের লোগো, সেই পরিচিত স্লোগান, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। নিচে বড় হরফে লেখা—‘লিভারপুল ফুটবল ক্লাবের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
ফেসবুকে অনেকেরই হয়তো কাল ছবিটা চোখে পড়েছে। ছবিটা কাল লিভারপুলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে এবং পুরোটাই বাংলায়। এভাবেই বিশ্বের অন্যতম সমর্থকধন্য ক্লাব বাংলাদেশকে শুভেচ্ছা জানাল বিজয় দিবসে।
এটাই অবশ্য প্রথম নয়। ২৬ মার্চ, পয়লা বৈশাখে লিভারপুলের অফিশিয়াল পেজ এভাবেই শুভেচ্ছা জানিয়ে এসেছে। সহমর্মিতা জানিয়েছে শোকাবহ সাভার দুর্ঘটনায়। কদিন আগেই লিভারপুলের অফিশিয়াল সমর্থকগোষ্ঠী হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লাবটির বাংলাদেশি সমর্থকদের ফেসবুক গ্রুপ।