বিটিআই ওপেন গলফ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে বিটিআই ওপেন গলফের দ্বিতীয় আসর। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়ার (পিজিটিআই) এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১২৬ জন গলফার। ৪৮ লাখ টাকা অর্থ পুরস্কারের এই টুর্নামেন্ট আয়োজক বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ)। বাংলাদেশে পিজিটিআই ট্যুরের সর্বোচ্চ প্রাইজমানির টুর্নামেন্ট এটি। গত বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর রহমান, এবার অবশ্য তিনি খেলছেন না।