বিটিআই গলফে শীর্ষে সজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্মিটোলা গলফ কোর্সে বিপিজিএ টুর্নামেন্টের দ্বিতীয় দিন শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে সবার ওপরে আছেন বাংলাদেশের সজীব আলী। পারের চেয়ে ৮ শট কম খেলা দুলাল হোসেন দ্বিতীয় স্থানে। বজ্রবৃষ্টির কারণে কাল খেলা বন্ধ ছিল প্রায় আড়াই ঘণ্টা। বৃষ্টিবিঘ্নিত দিনে ১২০ জনের মধ্যে ৬৩ জন নির্ধারিত হোলের খেলা শেষ করতে পেরেছেন। বাকি খেলোয়াড়েরা দ্বিতীয় রাউন্ড শেষ করতে আজ সকাল ৭টায় শুরু করবেন খেলা। বৃষ্টির কারণে বাংলাদেশের আরেক গলফার সিদ্দিকুর রহমান কাল মাত্র ১২ হোলের খেলা শেষ করতে পেরেছেন।