বিটিভিতে আম্বার টি-টোয়েন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন বিরতি দিয়ে আজ আবার মাঠে নামছে আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টি কাপ ক্রিকেট। আগামীকাল টুর্নামেন্টের সিলেট পর্ব শেষ। দলগুলো ঢাকায় ফিরবে ২৭ ডিসেম্বর, ঢাকার পর্ব শুরু পরদিন থেকে। টুর্নামেন্টের ঢাকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, এ তথ্য জানিয়েছে বিসিবি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট বিক্রিও শুরু আজ। স্টেডিয়ামের উত্তর দিকের গেটের মিডিয়া টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। টিকিটের দাম ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল গ্যালারি ১০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৭০ এবং পূর্ব গ্যালারি ৫০ টাকা।