বিটিভিতে ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল লিগে এত দিন বড় ম্যাচগুলোই সরাসরি সম্প্রচার করত বিটিভি। এবার বলতে গেলে শুরু থেকেই সম্প্রচার করা হচ্ছে। গতকাল শেখ জামাল-ফরাশগঞ্জ ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা এল বিটিভির পর্দায়। অনেকেই মাঠে এসে টিভি ক্যামেরা দেখে অবাক। পরে বাফুফে জানিয়েছে, আপাতত ১৩ মার্চ পর্যন্ত (সপ্তম রাউন্ড) আরও ১৫টি ম্যাচ দেখাবে বিটিভি।১১ ফেব্রুয়ারি মোহামেডান-ব্রাদার্স, ১৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান...এভাবে চলতে থাকবে সরাসরি সম্প্রচার। লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদীর দেওয়া তথ্য, ‘সম্প্রচার বাবদ বিটিভি থেকে আমরা কোনো টাকা পাচ্ছি না। তারা আমাদের আবেদনে সাড়া দিয়েছে এটাই এই মুহূর্তে আমাদের প্রাপ্তি।’