বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো মাইক্রোফোন টেস্টিং... ওয়ান, টু, থ্রি, হ্যালো হ্যালো—অনুষ্ঠান কিংবা সভা-সমাবেশ শুরু হওয়ার আগেই সাধারণত এমনটি শোনা যায়। কিন্তু এই কাজটাই কোনো দেশের ফুটবল কোচ করে বসলে কেমন দেখায়? হ্যাঁ, গত পরশু সংবাদ সম্মেলনে এসে অনেকটা এ রকমই করতে হয়েছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে। মাইক্রোফোনে কিছু ত্রুটি ছিল সম্ভবত। দেশম কথা বলতেই প্রথমে সেটা খুব উচ্চ স্বরে বেজে ওঠে। পরে সেটা এতই নেমে গেল যে কথা শুনতেই কষ্ট হচ্ছিল। সমস্যা সমাধানে টেকনিশিয়ান যখন ঘেমেনেয়ে অস্থির, দেশম তাঁর দিকে তাকিয়ে মজা করে বললেন, ‘সবকিছু ঠিক আছে চিফ? হ্যালো?’ পরে অবশ্য সমস্যার সমাধান হয়েছে। দেশমও ঠিকঠাকভাবে করে গেছেন তাঁর সংবাদ সম্মেলন। ইয়াহু স্পোর্টস।