প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী-পুরুষের শ্রেষ্ঠত্বের লড়াই বলে কথা। সেই ম্যাচে কি কোনো নারীর কাছে ইচ্ছা করে হারতে পারেন বব রিগস? মৃত্যুর আগ পর্যন্ত তাই পাতানো ম্যাচের অভিযোগ অস্বীকার করে গেছেন তিনি। লাভ কী? ৪০ বছর আগে টেনিসের সেই বিখ্যাত ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে বিলি জিন কিংয়ের অবিশ্বাস্য জয় নিয়ে সন্দেহ যায়নি এখনো। হাল শ নামের এক ভদ্রলোক ইএসপিএনের কাছে দাবি করলেন, তিনি নাকি ওই ম্যাচের আগের রাতে মাফিয়াদের ম্যাচ পাতানোর পরিকল্পনা করতে শুনেছেন। শুনে বিলি জিন কিং তো রেগে আগুন। ওই ম্যাচে তাঁর জয়কে ধরা হয় নারী জাগরণের মাইলফলক। এমন ম্যাচ নিয়ে এত বড় অপবাদ কীভাবে মানবেন কিং! ওয়েবসাইট।