বিতর্ক পেছনে ফেলে গোলখরা কাটালেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরখানেক আগে ২১ বছর বয়সী এক যৌনকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় বিবাহবিচ্ছেদ হওয়ার উপক্রম। এর পরও রুনির মুখে হাসি! না, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে বলে নয়, প্রায় এক বছর পর আন্তর্জাতিক ম্যাচে প্রথম গোল পেয়েছেন এই তারকা-ফুটবলার। রুনির গোলখরা কাটানোর ম্যাচে ইউরো বাছাইপর্বে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।বিপর্যস্ত রুনি সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সব সংশয় কাটিয়ে মাঠে নেমেছিলেন। প্রথমার্ধে ইংল্যান্ডের একমাত্র গোলটি করছেন আবার তিনিই। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সুজারল্যান্ড। পর পর দুটি হলুদ দেখায় মাঠের বাইরে পাঠানো হয় লিস্টানিয়ারকে। সুযোগটা কাজে লাগান ইংল্যান্ডের ফুটবলাররা। মাত্র পাঁচ মিনিট পরই গোল ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম জনসন। আর ম্যাচের শেষ মুহূর্তে এসে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন বেন্ট। বিবিসি