বিতর্কই দলকে শক্তিশালী করেছে: উমর গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং কেলেঙ্কারি, পরিণামে তিন ক্রিকেটারের ওপর আইসিসির নিষেধাজ্ঞা। গত বছরের অক্টোবর মাস থেকে শুরু করে বিশ্বকাপের আগ পর্যন্ত পাকিস্তান ক্রিকেটের পরিচিতি ছিল কলঙ্ক আর বিতর্কে মোড়ানো। সব বিতর্ক পেছনে ফেলে এই দলটাই এখন বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। আর দুটি ম্যাচে জয় পেলে ঘরে উঠবে স্বপ্নের সোনালী বিশ্বকাপটাও!কী এমন হলো? পাকিস্তান ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর পেছনে রহস্য কী? উত্তরটা সহজ—বিতর্ক! পাকিস্তানের পেসার উমর গুল অন্তত এমনটাই বিশ্বাস করেন, ‘আমরা শুধুই খেলায় মনোনিবেশ করেছি। গত পাঁচ-ছয় মাস প্রচণ্ড চাপ আর বিতর্কে আমাদের সময় কেটেছে। সেই বিতর্কই দলকে শক্তিশালী করেছে।’ভারতের বিপক্ষে মাত্র দুই দিন পর ‘স্নায়ুক্ষয়ী’ ম্যাচ। এরই মধ্যে ম্যাচপাতানো ইস্যুতে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। মোহালিতে আজকের সংবাদ সম্মেলনে উমর গুলের প্রতি ধেয়ে এল স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গটি। তবে গুলের জবাব, ‘মালিকের বক্তব্য আমি শুনিনি।’ ওয়েবসাইট।