বিতর্কিত পেনাল্টিতে ম্যানইউর জয়
কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।রয়টার্স জানায়, প্রথমার্ধের মাত্র ১৪ মিনিটেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় রেঞ্জার্স। পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে প্রথম গোলটি এনে দেন ওয়েইন রুনি। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন পল স্কোলস।ফুটবল প্রতিভা নয় বরং অভিনয় প্রতিভা দেখিয়ে দলের প্রথম গোলটির উপলক্ষ তৈরি করেন ম্যানইউ মিডফিল্ডার অ্যাশলে ইয়ং। রেঞ্জার্স অধিনায়ক শন ডেরির আলত ছোঁয়ায় মাটিতে লুটিয়ে পড়েন অফসাইডে থাকা ইয়ং। রেফারিও সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান ডেরিকে। এর পর পেনাল্টি থেকে অনায়াস গোল করে দলকে এগিয়ে দেন ওয়েইন রুনি। ১০ জনের রেঞ্জার্সের বিপক্ষে জয় পেতে আর কোনো কষ্টই করতে হয়নি ম্যানইউকে।লিগের ৩২ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ লিগের অপর খেলায় আর্সেনালকে হারাতে পারলেও ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকবে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি।