প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেরলুসকোনি মানেই যেন বিতর্ক। না, এবার অবশ্য সিলভিও নয়, বিতর্কের কেন্দ্রে তাঁর ভাই পাওলো বেরলুসকোনি। বেমক্কা মন্তব্য করে ফেঁসে গেছেন এসি মিলানের সহসভাপতি। গত রোববার একটা রাজনৈতিক সভা শেষে আশপাশের সঙ্গীদের পাওলো বলেন, ‘চলো এবার আমাদের পরিবারের ছোট্ট কালো ছেলেটার খেলা দেখতে যাই, পাগলা ছেলেটার খেলা।’ ওই দিনই মারিও বালোতেল্লির অভিষেক হয়েছে মিলানের হয়ে। ঠিক কী ইঙ্গিত করে পাওলো এই মন্তব্য করেছেন কে জানে। হয়তো অত ভেবে কিছু বলেননি। তবে তাঁর এই কথার ভিডিও ইতালির অনলাইন মাধ্যমগুলোয় ছড়িয়ে যাওয়ার পর মুণ্ডুপাত করা হচ্ছে পাওলোর। তাঁর মন্তব্যে যে বর্ণবাদের ছোঁয়া! রয়টার্স।