বিতর্কে শুরু জমকালো শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাপনী অনুষ্ঠানে
সমাপনী অনুষ্ঠানে

শুরুর আগে অনেক বিতর্ক, কিন্তু শুরুর মতো সোচি অলিম্পিকের শেষটাও হলো চোখ ধাঁধানো। শীতকালীন অলিম্পিকের বর্ণাঢ্য আয়োজন ছিল যেকোনো গ্রীষ্মকালীন অলিম্পিকের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। আয়োজক দেশ হিসেবে দারুণ সফল রাশিয়া পদক তালিকাতেও সবার আগে (১৩টি সোনা, ১১টি রুপা আর ১৩টি ব্রোঞ্জ)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নরওয়ে (১১টি সোনা, ৫টি রুপা আর ১০টি ব্রোঞ্জ) ও কানাডা (১০টি সোনা, ১০টি রুপা আর ৫টি ব্রোঞ্জ)। পরশু সমাপনী অনুষ্ঠানে অলিম্পিকের পতাকা তুলে দেওয়া হয় ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকের আয়োজক দক্ষিণ কোরিয়ার পিয়নচেংয়ের মেয়রের হাতে  এএফপি