বিতর্কে 'কাইজার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক ও কোচ হিসেবে জিতেছেন বিশ্বকাপ। সমর্থকদের দেওয়া নাম ‘কাইজারে’ই বেশি পরিচিত ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। কিন্তু সমর্থকদের চোখে ‘সম্রাট’ হয়ে থাকার দিন বোধ হয় শেষ হতে চলল তাঁর। ২০০৬ বিশ্বকাপ আয়োজনের জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছিল জার্মানি, এ অভিযোগ ওঠার পর থেকেই জনপ্রিয়তা কমতে শুরু করে কাইজারের। সর্বশেষ অবৈধ অর্থ গ্রহণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। গত সপ্তাহে সাপ্তাহিক ডার স্পিগাল জানায়, বিশ্বকাপ উপলক্ষে পাওয়া অনুদান ১২ মিলিয়ন ইউরো থেকে ৫ মিলিয়ন ইউরো নিজের পকেটেই ঢুকিয়েছিলেন বেকেনবাওয়ার। এরপরই জার্মান সাময়িকী স্টার্ন অনলাইনে এক ভোটাভুটির আয়োজন করে। তাতেই জানা গেল, ৫৫ শতাংশ পাঠক বিশ্বাস করেন বেকেনবাওয়ারের নামের পাশে ‘কাইজার’ শব্দটি আর মানায় না। এএফপি।