বিত্তবিভব বেড়েছে বার্সা-ম্যানইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোর্বস ম্যাগাজিনের জরিপে এবারও বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বার্সেলোনা পঞ্চম। ক্লাব দুটির বিত্তবিভব আরও বাড়ল। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সুবাদে ক্লাব দুটির প্রত্যেকেই কামিয়ে নিয়েছে ৫ কোটি ইউরোরও বেশি।মাঠের পারফরম্যান্স এবং টেলিভিশন স্বত্ব অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া ৩২টি দল পেয়েছে মোট ৭৫ কোটি ৪১ লাখ ইউরো। ফাইনালে ৩-১ গোলে জিতে বার্সেলোনা চ্যাম্পিয়ন হলেও বেশি আয় করেছে রানার্সআপ ম্যানইউ, ৫ কোটি ৩২ লাখ ইউরো! এর ২ কোটি ৭০ লাখ ইউরোর বেশি পারফরম্যান্সের সুবাদে, ২ কোটি ৫৯ লাখ টেলিভিশন থেকে। বার্সেলোনা পেয়েছে ৫ কোটি ১০ লাখ ইউরো। পারফরম্যান্সের ভিত্তিতে বার্সার আয় ঠিকই বেশি, ৩ কোটি ৭ লাখ। টেলিভিশন থেকে তাদের আয় ২ কোটি ৩ লাখ ইউরো। এ ছাড়া চেলসি ৪ কোটি ৪৫ লাখ, শালকে ৩ কোটি ৯৭ লাখ, রিয়াল মাদ্রিদ ৩ কোটি ৯৩ লাখ, ইন্টার মিলান ৩ কোটি ৮০ লাখ, বায়ার্ন মিউনিখ ৩ কোটি ২৬ লাখ, টটেনহাম পেয়েছে ৩ কোটি ১১ লাখ ইউরো। রয়টার্স।